ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদ্মায় ভেসে উঠল নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:২৯ এএম
X

মুন্সীগঞ্জে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের মরদেহ ৪৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে নিখোঁজ ছাত্র আরাফাতের মরদেহ নদীতে ভেসে ওঠে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে জেলার শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র মো. আরাফাত মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে।

তিনি আরও জানান, চার বন্ধু একসঙ্গে পানিতে নামলেও তিনজন সাঁতরে উঠতে সক্ষম হয়। তবে আরাফাত নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে নিখোঁজ হওয়ার প্রায় ৪৩ ঘণ্টা পর ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝