ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে মুচড়ে ৪ যাত্রী আহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৯:৫৫ পিএম
X

খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চারজন যাত্রী আহত হয়েছেন।

রোববার বিকালে নগরীর খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। আহত দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। অপর দু’জন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

আহতরা হলেন, সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) এবং একজন অজ্ঞাত। এদের দু’জনের বাড়ি শিরোমনি এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল ৫ টার দিকে মশিয়ালী মাঠে ক্রিকেট অনুশীলন শেষে ওই ৪ জন যুবক একটি প্রইভেট কারে উঠে বাড়িতে ফিরছিল। কারটি রেল ক্রসিংয় দ্রুত পার হওয়ার চেষ্টা করে। এসময় সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। কিন্তু গাড়ির কাঁচ কালো হওয়ায় তারা ট্রেন আসার বিষয়টি আঁচ করতে পারেনি। তখন চলন্ত ট্রেনটি তাদের বহনকারী প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয় এবং গাড়িটি দুমড়ে মুচড়ে পাশে ছিটকে পড়ে।

খুলনা রেলওয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আলম খান বলেন, ট্রেনের ধাক্কায় ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানতে চাইলে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গাড়িতে কালো গ্লাস থাকার কারণে চালক ট্রেনটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দু’জন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকী দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। 

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝