ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাপা'র নব নির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৯:৩৪ পিএম
X

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস' এসোসিয়েশন (বাপা)-এর ২০২৬-২০২৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নিকট রবিবার বিকেলে বাপা কার্যালয়ের সম্মেলন কক্ষে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা'র প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব জান্নাতুল ফেরদৌস। 

এ সময় আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট অর্থ) উজমা চৌধুরী, সহ-সভাপতি ও প্যারাগন এগ্রো লিঃ ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা অংশীদার বোয়ালখালী এগ্রো বেইজড ইন্ডাস্ট্রিজ ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, কোষাধ্যক্ষ ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ফুড প্রোডাক্টস (প্রাঃ) লিঃ মিনহাজ আহমেদ ও সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় গত ৩ ডিসেম্বর ২০২৫ যুগ্ম সচিব (এফটিএ), বাণিজ্য মন্ত্রণালয়কে বাপা'র নির্বাচনকালিন প্রশাসক হিসেবে অফিস আদেশ জারী করেন। পরবর্তীতে গত ৮ জানুয়ারী ২০২৬ বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচন বোর্ড কর্তৃক আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখে ভোট গ্রহণের দিন ধার্য্য করে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। কিন্তু প্রার্থীতা প্রত্যাহারের পর বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় ১৫ সদস্যের বাপা'র কার্যনির্বাহী কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সে অনুযায়ী গত ১৫ মার্চ ২০২৬ তারিখে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

২৯ মার্চ অপরাহ্নে প্রশাসক কর্তৃক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী কমিটির সভাপতি আবুল হাসেম, চেয়ারম্যান সজীব গ্রুপ ও সাধারণ সম্পাদক ইকতাদুল হক, প্রোপাইটর আহমেদ এন্ড কোং সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপস্থিত সকলে বিদায়ী প্রশাসক-এর কর্মদক্ষতার প্রশংসা করেন এবং কার্য পরিচালনার জন্য তাকে ধন্যবাদ জানান। আগামী দিনে বাপা'র কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলে বর্তমান কমিটির সাফল্য কামনা করেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝