ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদ্মা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৩৩ পিএম
X

বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। 

রোববার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আরাফাত হোসেন শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের মধ্যে পড়ে সে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই এলাকাবাসী নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরাফাত হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এইচআইএল/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝