ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে পর্যটক নারীকে গণধর্ষণ: মূল আসামি গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:০৫ পিএম
X
Advertisement

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ঘুরতে যাওয়া এক নারী পর্যটককে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গ্রেপ্তারকৃত আসামির নাম শাহীন মিয়া (৩০)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পরমানন্দপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ২৩ মার্চ বিকেলে ওই নারী তার এক বন্ধুকে নিয়ে সিএনজি যোগে সুরমা চা বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে বাগানের ভেতরে অবস্থানকালে দুই ব্যক্তি তাদের ডাকাত সন্দেহে ধাওয়া দেয়। এ সময় সঙ্গী পালিয়ে গেলে ওই নারী একা পড়ে যান। পরে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তার কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাব-৯ জানায়, ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে শাহীন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এসএমআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement