ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:১৫ পিএম
X
Advertisement

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবির (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শহরের সুগন্ধা সৈকতে এ ঘটনা ঘটে।

নিহত আবির বান্দরবানের আজিজনগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, আবির তার তিন বন্ধু—আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুর ২টার দিকে তারা সুগন্ধা সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে সাগরের ঢেউয়ের মধ্যে আবির নিখোঁজ হয়ে যান। পরে প্রায় তিন ঘণ্টা পর, বিকেল ৫টার দিকে তার মরদেহ সৈকতে ভেসে ওঠে।

এ সময় সি সেফ লাইফগার্ডের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সি সেফ লাইফগার্ডের ফিল্ড টিম লিডার ইমতিয়াজ আহমেদ বলেন, সৈকতে গোসলে নামার সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য পর্যটকদের বারবার সতর্ক করা হলেও অনেকেই তা মানছেন না।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement