লক্ষ্মীপুরে প্রবাসী স্বামীর স্বর্ণালংকার ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী কামরুন নাহারের সন্ধান ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে প্রবাস ফেরত স্বামী ফারুক হোসেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে সম্মেলনে তিনি।
এসময় ফারুক হোসেন বলেন, বিগত ২০১৩ সালে ১ মার্চ পারিবারিকভাবে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামের (৩নং ওয়ার্ড) মো: কাউছারের মেয়ে কামরুন নাহারের সাথে বিয়ে হয় তার। বর্তমানে ১১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রবাসী ফারুক সৌদি আরবে থাকে। মাঝে মাঝে বাড়িতে এসে ছুটি কাটিয়ে আবার চলে যান। কিন্তু গত ১৮ ফেব্রুয়ারী কাউকে কিছু না বলে তার স্ত্রী কামরুন নাহার একই এলাকার জাহিদ হোসেনের পুত্র রিয়াজুল ইসলাম ওরফে রাজ হোসেনের সাথে তার ৫ লাখ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণ, বাড়ির জমির দলিলপত্র, ব্যাংক একাউন্টের চেক বই, এটিএম কার্ডসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে তিনি বিষয়টি জানতে পেরে চলতি মাসের ১১ মার্চ ছুটি নিয়ে দেশে আসেন এবং শ্বশুর কাউছারকে বিষয়টি জানান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। কিন্তু শ্বশুর তার কথায় কোন গুরুত্ব না দিয়ে মেয়ে চলে আসবে বলে ফারুকে শান্তনা দিতে থাকে।
এ ঘটনায় ফারুক হোসেন বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী কামরুন নাহার, শ্বশুর কাউছার, প্রেমিক রিয়াজুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেন। তবে আদালত কোন আদেশ দেননি এ ঘটনায়। এ দিকে স্ত্রী নিখোঁজের প্রায় দেড় মাস পার হয়ে গেলেও এখনো তার সন্ধান না পাওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন প্রবাস ফেরত ফারুক হোসেন।
অভিযোগের ব্যাপারে ফারুকের শ্বশুর কাউছারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার মেয়ে সন্তান রেখে পালিয়ে গিয়েছে এটা চরম অন্যায়। তবে পালিয়ে যাওয়ার পর থেকে তার সাথে যোগাযোগ নেই। কার সাথে পালিয়েছে তিনি তা জানেন না। এ ঘটনায় তিনি সদর থানায় একটি জিডি করেছেন বলে দাবী করেন।
আরএইচআর/এসআর