ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় আত্রাই নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:১০ পিএম
X
Advertisement

নওগাঁর পত্নীতলা উপজেলার আত্রাই নদী থেকে অঞ্জনা কর্মকার (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বাদপুঁইয়া গ্রামের মৃত যতীন কর্মকারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার কাঞ্চন গ্রাম এলাকায় আত্রাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, অঞ্জনা কর্মকার গত ২২ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement