ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:০৪ পিএম
X

রাঙামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে এবং ১২ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসছিল। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও পুলিশ অংশ নেয়।

দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা বাসটি ভাড়া করে চট্টগ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসটির ব্রেক ফেল করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।

রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি ও জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল জানান, বাসটির অনেক যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং ১২ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, এ ঘটনায় ১৯ জন আহত হয়েছেন।

আইকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝