ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:৪৩ পিএম
X

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিকৃত পাবনার চাটমোহরের ৫৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত বছরের ন্যায় এ বছরেও পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন হায়দার খান শান্ত, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, প্রধান শিক্ষক আবু সাঈদ, ডাক্তার ফরহাদ পারভেজ লিখন, চাটমোহর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, রেজাউল করিম, কৃতি শিক্ষার্থী রেদওয়ান করিম, আনিকা ইসলাম পুষ্প, ফাহিম আহমেদ স্নিগ্ধ প্রমুখ।

কৃতি শিক্ষার্থী ইয়াসিন মোল্লা বলেন, 'আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মানুষের জন্য যেন কাজ করতে পারেন সে লক্ষ্যে সবার দোয়া চাই।'

আনিকা ইসলাম পুষ্প বলেন, 'শিক্ষাজীবন শেষ করে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই।'

পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এর আগে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন কলেজ, হাইস্কুল, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক সাংবাদিক, সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বুয়েট, ঢাবি, রাবি, রুয়েট, চবি, খুবি, রংপুর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, শাবিপ্রবি, জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে রেজিস্ট্রেশনকৃত ৫৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

আরআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝