ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাসচাপায় নারীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:২১ পিএম
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে শহীদ রিয়া গোপ ষ্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতা রানী মন্ডল (৫০) ফতুল্লার পিলকুনি এলাকার সুখ রঞ্জন মন্ডলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রিয়াগোপ ষ্টেডিয়ামের সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে কুষ্টিয়া থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস লতা রানী মন্ডলকে চাপা দেয়। এরপর বাসটি সামনে থাকা আরেকটি কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে শ্যামলী পরিবহনের বাসটি সামনের অংশ ও জানালা ভেঙ্গে যায়। সে সময় বাস রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান।

তখন আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় লতা রানী মন্ডলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত লতা রানীর লাশ ঢামেক হাসপাতালের মর্গে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।'

এসএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝