ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুবর্ণচরে ডাকাতের বিচারের দাবিতে মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৭:৫৬ পিএম
X

নোয়াখালীর সুবর্ণচরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে, এবং মেঘনা নদীর ডাকাত আওয়ামী লীগ নেতা মাঈন উদ্দিনের বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে।

বুধবার (২৫ মার্চ) বেলা ১২টায় সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের যোবায়ের বাজারে মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত পরিবার ও সচেতন এলাকাবাসী।

ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভুক্তভোগী রসুল আহমেদ বলেন, “মাঈন উদ্দিন ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তিনি নিজেও তার বিরুদ্ধে মামলা করেছেন। গত কয়েক মাস আগে মাঈন উদ্দিন ডাকাত তার মাছ ধরার জাল ডাকাতি করে মোটা অংকের টাকার জন্য জিম্মি করে রাখে, যা এখনও ফেরত দেয়নি। জাল ফেরত চাওয়ায় মাঈন উদ্দিন ডাকাত নিজে বাদী হয়ে রসুল আহমেদ, ফখরুল আজাদ ও হানিফ মাঝির বিরুদ্ধে চরজব্বর থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মাঈন উদ্দিন ডাকাত আওয়ামী লীগের সময় মেঘনা নদীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সম্প্রতি বিএনপির একটি কুচক্রী মহলের প্ররোচনায় সে পুনরায় ডাকাতি শুরু করেছে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাহার বেপারী, রবিউল মাঝি ও অন্যান্য ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

নোয়াখালী জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী বলেন, “রসুল আহমেদের জাল নেওয়াটা সত্য। মাঈন উদ্দিন হত্যা মামলার আসামী এবং আওয়ামী লীগ নেতা। একাধিকবার বলার পরও সে রসুল আহমেদের জাল ফেরত দেয়নি।”

মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, চরজব্বর থানা সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন যে, মাঈন উদ্দিন ডাকাতকে দ্রুত গ্রেফতার করে ডাকাতি করে জিম্মি করা জাল ও মাছ ধরার মালামালসহ সকল জিনিসপত্র ফেরত দিতে হবে।

আইইউ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝