ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাড়তি দামে তেল বিক্রি করায় জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১:৩১ এএম
X

নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে রাঙামাটি জেলা শহরের একটি তেল দোকানিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের কাঁঠালতলী এলাকার মেসার্স সাইমুন এন্টারপ্রাইজকে জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লিটারপ্রতি নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে মেসার্স সাইমুন এন্টারপ্রাইজকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং দোকানি নিজেই বাড়তি দামে তেল বিক্রির অভিযোগ স্বীকার করেন।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সৈয়দ আবু হুরাইরা আদর বলেন, 'ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে মেসার্স সাইমুন এন্টারপ্রাইজের দোকানদার বাড়তি দামে তেল বিক্রির বিষয়টি স্বীকার করেন। সে সময় তাকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৮ হাজার টাকা জরিমানা দণ্ড দেয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, দেশে জ্বালানি তেলের 'সংকট' দেখা দেওয়ার পর থেকেই রাঙামাটির মেসার্স সাইমুন এন্টারপ্রাইজ গোপনে বাড়তি তেল বিক্রি করে আসছে। ১২০ টাকা লিটারপ্রতি অকটেনের দাম হলেও নেয়া হচ্ছিল ১৩০ টাকা।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝