ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাউফলে ২০০০ অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন সংসদ সদস্য
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:২১ পিএম
X

পটুয়াখালীর বাউফলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় দুই হাজার পরিবারকে শাড়ি ও নগদ অর্থ সহায়তা উপহার দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য এবং জামায়াতের কেন্দ্রীয় সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার দিনব্যাপী এই সহায়তা প্রদান করা হয়। এ সময় তার সঙ্গে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে বাউফলে মোট ৭০০ পিস শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর পক্ষে দুঃস্থদের মাঝে ওই শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপলক্ষে গরীব ও দুঃস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন তিনি।

উপহার পাওয়া কালাইয়া থেকে আসা রওশনা বেগম (৬৫) বলেন, “ঈদের আগে উপহার পেয়ে খুব ভালো লাগছে।”

নাজিরপুর থেকে আগত রুজিনা আক্তার (৩৭) বলেন, “আমরা অনেকেই নতুন কাপড় কিনতে পারি না। এবার নতুন শাড়ি পেলাম।”

ছোট ডালিমা এলাকার জবেদা খাতুন (৭০) বলেন, “বয়স হয়েছে, আয়-রোজগার নেই। উপহার পেয়ে খুব খুশি হয়েছি।”

বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাধবী রানী (৩০) বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদ উপলক্ষে উপহার দেওয়া হচ্ছে—এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”

উপহার প্রদানের সময় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৭০০ পিস সিনথেটিক শাড়ি উপহার পেয়েছি, যা প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। শাড়ির তুলনায় চাহিদা অনেক গুণ বেশি হওয়ায় আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রাপ্ত উপহারও পর্যায়ক্রমে বিতরণ করা হবে।”

তিনি আরও বলেন, “অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দলীয় বিবেচনায় ঈদ উপহার বিতরণ করা হতো। কিন্তু বর্তমানে উপহার প্রদানের ক্ষেত্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”

এএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝