ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১১ পিএম
X

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ভোটের কালির দাগ মুছার আগেই তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন।

তিনি বলেন, “আমরা নিজেরাও বুঝতে পারিনি আমাদের নেতা ও প্রধানমন্ত্রী এত দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করবেন। তিনি সত্যিই এক অসাধারণ কাজ করেছেন।”

সোমবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে নোয়াখালীর সদর উপজেলার পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বড় বড় কথা বলার রাজনীতি থেকে বের হয়ে এসে তারেক রহমান দেখিয়েছেন যে বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, সেই পরিকল্পনা বাস্তবায়নও করে। জনগণের কল্যাণে নিবেদিত এই ইশতেহারই দেশের মানুষকে বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে অনুপ্রাণিত করেছে।

তিনি দাবি করেন, বিএনপির নির্বাচনী ইশতেহার এখন শুধু দলের ইশতেহার নয়; এটি বাংলাদেশের একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা নন, তিনি সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন।

নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ প্রমুখ।

এমআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝