ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ছেলের হাতে বাবা খুন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:৪৬ পিএম
X

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। শনিবার রাতে কালাই উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আক্কাস আলী মন্ডল (৫৮) একই গ্রামের মৃত মূলতান মন্ডলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছেলে গোলাপ মন্ডল (২৮) তার বাবা আক্কাস আলীর কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উঠে। বাড়িতে থাকা বাঁশের খুঁটি ও ধারালো বটি দিয়ে আক্কাস আলীর মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে। সে সময় তাকে বাঁচাতে স্ত্রী ও মেয়ে এগিয়ে গেলে তাদেরকেও আঘাত করে গুরুতর আহত করে।

পরে গ্রামবাসী তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরতর আহত হওয়ায় তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক আক্কাস আলী মন্ডলকে মৃত ঘোষণা করেন। তার আহত স্ত্রী ও মেয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত গোলাপ মন্ডলকে আটক করে থানায় নিয়ে আসে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, 'সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে গোলাপ মন্ডলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের যেহেতু সবাই আহত তাই পরে তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

টিআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝