ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাবনায় বাড়িতে মিলল মিনি পেট্রোল পাম্প
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬:২৬ পিএম
X

পাবনার সাঁথিয়ায় উপজেলায় ভোক্তা অধিকারের অভিযানে এক বাসা থেকে তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আলাউদ্দিন আলী নামের এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির অভিযোগে উপজেলার ধুলাউড়ি নতুন পাড়ায় ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং উদ্ধারকৃত তেল লিটার প্রতি ১০০ টাকায় ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ধুলাউড়ি বাজারের তেল ব্যবসায়ী আলাউদ্দিন আলী জ্বালানি তেল (ডিজেল) তার বাড়িতে মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। এই সংবাদে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় র‌্যাব সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করে এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই ব্যবসায়ী জ্বালানি তেল (ডিজেল) তার বাড়িতে মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। এ খবরে অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝