ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আত্রাইয়ে আলোচিত ৩ খুনের ঘটনায় হত্যা মামলা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৫৯ পিএম
X

নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত দৃষ্টিরাণী সরকারের বাবা রবি সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মৃত জয় সরকারের বাবা-মা ও কাকা-কাকিমাকে আসামি করা হয়েছে।

মামলার বাদী রবি সরকার বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে মোবাইল ফোনে জানতে পারি আমার মেয়ে দৃষ্টিরাণী সরকার ও নাতনি জেনি সরকারকে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার আত্রাই থানায় এসে মেয়ের নিথর দেহ দেখতে পাই। তিনি দাবি করেন, তার জামাই রাজ সরকার জয় এ ঘটনা ঘটাতে পারেন না। তার ধারণা, পরিবারের অন্য কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

মামলার তদন্ত কর্মকর্তা আত্রাই থানার এসআই শাহাজুল ইসলাম বলেন, দৃষ্টিরাণী সরকার ও তার শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। জয়ের মাদকাসক্তি, পারিবারিক অশান্তি এবং মামলার অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, নিহত দৃষ্টিরাণীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দৃষ্টিরাণী সরকারের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে দৃষ্টিরাণী সরকার, তার শিশু কন্যা জেনি সরকার এবং স্বামী জয় সরকারকে গলা, পিঠ ও বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দৃষ্টিরাণী সরকারকে মৃত ঘোষণা করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য জেনি সরকার ও জয় সরকারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাতেই জেনি সরকার এবং শুক্রবার সকাল ৮টার দিকে জয় সরকার মারা যান।

স্থানীয়দের ধারণা, জয় সরকার মাদকাসক্ত হওয়ায় হয়তো স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন।

টিএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝