লক্ষ্মীপুরে একটি বিদেশি রিভলভার, ৪৬ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড গুলির খোসাসহ শহিদ ওরফে শিপন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
এর আগে মঙ্গলবার (১০ মার্চ) ভোররাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শিপন ওই এলাকার আবুল কালামের ছেলে।
হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ৪৬ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরএইচ/আরএন