ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মার্কিন সাবমেরিনের হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবি, নিহত ৮৭
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:৪২ পিএম
X

মার্কিন সামরিক বাহিনীর একটি সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। 

বুধবার ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর জাহাজটিতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বহু নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওয়াশিংটনে পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানি জাহাজটি ডুবিয়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি–এর প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ডুবে যাওয়া জাহাজটির প্রায় ১০০ জন আরোহী এখনও নিখোঁজ রয়েছেন।

এর আগে, শ্রীলঙ্কা নৌবাহিনীর এক মুখপাত্র জানান, নথি অনুযায়ী ইরানি জাহাজটিতে আনুমানিক ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কা নৌবাহিনী আরও জানায়, ইরানের নৌবাহিনীর আইরিস ডেনা জাহাজ থেকে জরুরি সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান চালিয়ে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উপ-পররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৬৮ জন আরোহীর কোনো খোঁজ পাওয়া যায়নি। সূত্র: এএফপি

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝