জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে জয়পুরহাট শহরের ৩টি কারখানায় অভিযানে নোংরা পরিবেশ খাদ্য তৈরির অভিযোগে জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তারা। এসময় শহরের বনলতা বেকারীকে ৫০ হাজার, রাতুল বেকারীকে ৫০ হাজার এবং একটি তেল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
এসময় তিনি জানান, কারখানার পরিবেশ অনেক খারাপ, নিম্নমানের সামগ্রী দিয়ে খাদ্য পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন পণ্য ব্যবহার করা সহ বিভিন্ন কারণে তিন প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে জয়পুরহাট র্যাবের ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হুদা, জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি আব্দুস সালাম সহ র্যাব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআইএস/এসআর