ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাহাড়ে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:১৬ পিএম আপডেট: ০৪.০৩.২০২৬ ৭:৪৬ পিএম
X

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, 'বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।'

বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'আমরা নিজেদের জনগণের শাসক নয়, বরং জনগণের সেবক মনে করি।'

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। পার্বত্য অঞ্চলে উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'যেসব কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো বৈষম্য ছাড়া সমতার ভিত্তিতে এলাকাভিত্তিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা হবে।'

পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি তুলে ধরে দীপেন দেওয়ান বলেন, 'এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকলকে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলাই সরকারের লক্ষ্য।'

সভায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু ,  জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির , জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝