ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:২৮ এএম
X

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তেমন উন্নতি না ঘটায় তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেই হাসপাতালে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে।

এরপর চিকিৎসকদের পরামর্শে ১৯ ফেব্রুয়ারি তার সফল ভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।

অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে এসব তথ্য জানিয়েছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অস্ত্রোপচারের পর বর্তমানে অভিনেতা বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো।’

সাগর আরও লেখেন, ‘আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।’

ফজলুর রহমান বাবুর অসুস্থতার খবর পেয়ে সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝