বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে কৃষি উন্নয়ন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
সোমবার বিকেলে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতী খাল খননের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এ খাল খননের মাধ্যমে এই অঞ্চলের কৃষি সম্ভাবনা আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। এরপর তিনি দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ প্রকল্পের আওতায় আত্রাই নদীর প্রতিরক্ষামূলক বাঁধ প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএস/আরএন