ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
'দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম'র আত্মপ্রকাশ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:১৩ পিএম
X

দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে 'দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম'র আত্মপ্রকাশ হয়েছে। গঠিত হয়েছে মোরশেদ মানিককে আহ্বায়ক ও গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। 

কমিটিতে তিন জন যুগ্ম আহ্বায়ক হয়েছেন- হারুন উর রশিদ, মুরাদ ইমাম কবির ও মাহাবুর রহমান। 

নির্বাহী সদস্য হয়েছেন- আকরাম হোসেন, হালিম আল রাজি, গোলাম রব্বানী, রোকনুজ্জামান, ইয়ামিন হোসেন, মাসুদুল হক রুবেল, মুসা মিয়া ও আ. আজিজ।

রোববার বিরামপুরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের ইফতার শেষে আলোচনা সভা হয়। 

মোরশেদ মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ টিভির দিনাজপুর জেলা ও ও ডেইলি অবজারভারের ফুলবাড়ি প্রতিনিধি হারুন উর রশীদ, বৈশাখী টিভি ও ডেইলি অবজারভারের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যমুনা টিভির মুরাদ ইমাম কবীর, গণমাধ্যম কর্মী গোলাম রব্বানী, হালিম আল রাজি, মাসুদুল হক রুবেল, মাহবুর রহমানসহ অন্যরা।

গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোন বাধা আসলে ঐক্যবদ্ধ ভাবে সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন সকলেই। 

সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে সিনিয়র সাংবাদিক মাসুদুল হক রুবেল বলেন, 'দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে একটি সংগঠন ও কমিটি গঠন করা অতীব জরুরী। তার এই প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে আহ্বায়ক কমিটি গঠন হয়।'

আলোচনা শেষে সাংবাদিক, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

'দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম'র সদস্য সচিব গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেছেন 'দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই সংগঠন নিবেদিত ভাবে কাজ করবে।'

এমআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝