ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিজ্ঞপ্তিতে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৫৬ টাকা। তার আগের মাসে (জানুয়ারি ২০২৬) দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ ফেব্রুয়ারিতে ৫০ টাকা বাড়ানোর পর এবার ১৫ টাকা কমানো হয়েছে।
মূল্য সমন্বয়ের পর ১২.৫ কেজির দাম ১,৩৯৭ টাকা, ১৫ কেজি ১,৬৬৭ টাকা, ১৬ কেজি ১,৭৮৯ টাকা, ১৮ কেজি ২,০১২ টাকা, ২০ কেজি ২,২৩৬ টাকা, ২২ কেজি ২,৪৫৯ টাকা, ২৫ কেজি ২,৭৯৫ টাকা, ৩০ কেজি ৩,৩৫৪ টাকা, ৩৩ কেজি ৩,৬৮৯ টাকা, ৩৫ কেজি ৩,৯১৩ টাকা এবং ৪৫ কেজি ৫,০৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরএন