ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম
X

রাঙামাটিকে দূষণমুক্ত রাখতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাবারাং কল্যাণ সমিতি, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম–ফেড রাঙামাটি এবং স্থানীয় কমিউনিটি প্ল্যাটফর্মসমূহের যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ফোরাম ফর ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি মুজিবুল হক বুলবুল, সম্পাদক নুকু চাকমা, সাংস্কৃতিক কর্মী শিশির চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে জলবায়ু ঝুঁকি, জ্বালানি সংকট এবং অর্থনৈতিক চাপের সম্মুখীন। আমরা এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। বর্তমানে দেশের জ্বালানি খাতের প্রায় ৮৭ শতাংশ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল।

তারা আরও বলেন, আমদানিকৃত জ্বালানির উচ্চমূল্য এবং গত ১৬ বছরে বিদ্যুৎকেন্দ্রের মালিকদের দেওয়া প্রায় ১ লাখ ৭২ হাজার কোটি টাকা ‘ক্যাপাসিটি চার্জ’-এর বোঝা অর্থনীতিকে চাপে ফেলেছে।

বক্তারা উল্লেখ করেন, আমাদের হাতের কাছেই রয়েছে সূর্যের অফুরন্ত শক্তি। দেশের ছাদগুলো ব্যবহার করে বিপুল পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝