ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় যুবদলের সাবেক সভাপতি গুলিবিদ্ধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২১ পিএম
X
Advertisement

খুলনার বটিয়াঘাটা উপজেলায় দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন ওহিদুল ইসলাম বাদল (৪৫) নামে যুবদলের এক সাবেক নেতা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত ওহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা এলাকার আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। পাশাপাশি তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে যুবদল খুলনা জেলা আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন বাদল। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চক্রাখালী বাজারে পৌঁছালে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বুকে ও কোমরে গুলি লাগে।

গুলির পর হামলাকারীরা মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাদলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রকাশ্য বাজারে এমন গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, খবর পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement