ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডেঙ্গু সংক্রমণের হার প্রায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে: কেসিসি প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:২১ পিএম
X
Advertisement

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ মঙ্গলবার সকাল থেকে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে মহানগরীর বিভিন্ন হাসপাতাল ও কেসিসি পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ মোকাবিলায় খুলনা সিটি করপোরেশন নগরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিয়ন্ত্রণে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। তিন মাসব্যাপী এ বিশেষ কর্মসূচির দুই মাস ইতোমধ্যে অতিবাহিত হয়েছে। আগামী এক মাসে কী কী কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন, তা নির্ধারণের লক্ষ্যে তিনি আজ হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রশাসক বলেন, বর্তমানে ডেঙ্গু সংক্রমণের হার প্রায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। তবে খালিশপুরের দুটি ওয়ার্ডসহ কয়েকটি এলাকায় ডেঙ্গু পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এসব এলাকায় ডেঙ্গু সংক্রমণ আরও কমিয়ে আনতে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। আগামী এক মাসের মধ্যেই খুলনাকে ডেঙ্গুমুক্ত ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশাসক সকালে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতাল এবং ১০ নম্বর ওয়ার্ডের লাল হাসপাতাল, ২৫ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ায় আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয় ও ২৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে স্থাপিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পগুলোতে আগত রোগীর সংখ্যা ও চিকিৎসাসেবা কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামসহ সংশ্লিষ্ট মেডিকেল ক্যাম্পের চিকিৎসক, কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement