ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাথরঘাটায় নদী থেকে মাটি উত্তোলন, ইটভাটাকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:৪৮ পিএম
X
Advertisement

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ নামের একটি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ।

অভিযোগ রয়েছে, ইটভাটাটি দীর্ঘদিন ধরে বিষখালী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা ইট তৈরির কাজে ব্যবহার করে আসছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ বলেন, অনুমতি ছাড়া বালু ও মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement