ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সৌদির সঙ্গে মিল রেখে ভোলার ১৪ গ্রামে রোজা শুরু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৭ এএম
এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি।
X

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি।

ভোলার ১৪টি গ্রামের অন্তত তিন হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রমজান মাসের রোজা শুরু করেছে। বুধবার ভোরে সেহরি খেয়ে তারা সিয়াম পালন শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলার এসব গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপন করে আসছেন। তাদের অধিকাংশই সুরেশ্বর দরবার শরীফের অনুসারী।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের বাসিন্দা ও দরবার শরীফের অনুসারী মাওলানা সিহাবউদ্দিন বলেন, 'আমরা শতাধিক বছর ধরে সৌদি আরবের চাঁদ দেখার সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছি। এবারও তার ব্যতিক্রম হয়নি।'

তিনি বলেন, 'ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার এভাবে রোজা শুরু করেছেন। তাদের মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া ও ভান্ডারী শরীফের অনুসারীরাও রয়েছেন।'

চরফ্যাশন উপজেলার বাসিন্দা সুরেশ্বর দরবার শরীফের অনুসারী মোশারফ হোসনে বলেন, 'এ প্রথা বহু বছর ধরে চলে আসছে। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার অপেক্ষা না করে তারা সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে ধর্মীয় আচার পালন করেন।'

বাংলাদেশে রমজান ও ঈদের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুসরণ করা হয়। তবু দেশের কয়েকটি অঞ্চলে ভিন্ন অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে থাকেন।

এএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝