ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভোলার চারটি আসনে বিএনপির নিরঙ্কুশ জয়
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি সংসদীয় আসনেই বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুক্রবার ভোররাত চারটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক বেসরকারি ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান।

ভোলা–১ (সদর উপজেলা):

ভোলা–১ (সদর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি চেয়ারম্যান) গরুর গাড়ি প্রতীকে ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৩৭৩ ভোট।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ৫৬৭ জন। ভোট দিয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৮১ জন, যা মোট ভোটারের ৫২ দশমিক ৪৩ শতাংশ।

ভোলা–২ (দৌলতখান–বোরহানউদ্দিন):

ভোলা–২ আসনে বিএনপির প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল করিম (বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৭০৩ ভোট।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ৫৩৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ২১ হাজার ৬৬২ জন, যা ৫৬ দশমিক ০৪ শতাংশ।

ভোলা–৩ (লালমোহন–তজুমদ্দিন):

ভোলা–৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজামুল হক (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী) ফুলকপি প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৩৫১ ভোট।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৮ হাজার ৫৫০ জন। ভোট দিয়েছেন ২ লাখ ১৭ হাজার ৯০১ জন, যা ৫৬ দশমিক ০৮ শতাংশ।

ভোলা–৪ (চরফ্যাশন–মনপুরা):

ভোলা–৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মোস্তফা কামাল (বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ২০ হাজার ৮ জন। ভোট দিয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৯ জন, যা ৬০ দশমিক ৪৮ শতাংশ।

চারটি আসনেই বিএনপি ও তাদের জোটের প্রার্থীদের বিজয়ে জেলায় দলটির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নির্বাচনের দিন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝