ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
‘জামায়াতে ইসলামিই ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে’
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম
X

বিএনপি নয়, জামায়াতে ইসলামিই ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে বলে দাবি করেছে কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের বিএনপি। তারা বলছেন, এই আসনে জামায়াতে ইসলামির নেতাকর্মীরাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। বিএনপি নেতাদের দাবি, কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকায় টাকা বিতরণ করতে গিয়ে জামায়াতের কর্মীরা ধরা পড়েছেন—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে।

কক্সবাজার-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন।

বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মঙ্গলবার রাতে জেলা জামায়াতে ইসলামি আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, বিএনপি টাকা দিয়ে ভোট কেনে না। বিএনপি জনগণের দল। জনগণই বিএনপিকে জয়ী করবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রাশেদ মো. আলী, কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী প্রমুখ।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর তোলা টাকা দিয়ে ভোট কেনা, নিষিদ্ধ সময়ে মাইক ব্যবহার করে প্রচারণা চালানো এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ অস্বীকার করা হয়।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝