ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়নের অভাব হবে না: নাছির উদ্দীন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ এএম
X

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ইসহাক খন্দকারকে ‘বহিরাগত বিপদ’ আখ্যা দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়নের অভাব হবে না। এক আপদ গেছে, নতুন করে আরেক বিপদ এসেছে। ওই বিপদের পাল্লায় পড়লে আগামী ৫ বছর আপনারা উন্নয়ন বঞ্চিত হবেন।'

রোববার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে ধানের শীষের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

নাছির বলেন, 'গত ১৫ বছর অন্য উপজেলা থেকে এসে বহিরাগতরা এমপি হয়ে আমাদের ওপর আপদ হয়ে ছড়ি ঘুরিয়েছে। এখন আবার বাইরে থেকে আরেক বিপদ এসে আপনাদের ভোট চাচ্ছে। কোনো ফাঁদে পা দেবেন না।'

তিনি বলেন, 'আপনারা ধানের শীষে ভোট দিলে তারুণ্যের অহংকার তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। আর তিনি এ পদে এলে উন্নয়নের অভাব হবে না। আমাদের এ উপজেলায় একটি পৌরসভা গঠন ও বিদ্যুতের সাব-স্টেশন স্থাপন করতে হবে। আমাদের দক্ষিণের বিস্তীর্ণ চরাঞ্চলের খাস জমি সঠিক বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে। এছাড়া নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।'

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুর সঞ্চালনায় নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

আইইউ/এমএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝