ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা রবি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪১ পিএম
X

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ১৫ মামলার পলাতক আসামি এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ক্যাডার রবিউল ইসলাম রবিকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান এ তথ্য জানান।

এর আগে ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়ি থেকে ইয়াবা সেবনকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম আশুলিয়ার চারিগ্রাম এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম জাল জালিয়াতি মামলার দুটি ধারায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুর রহমান ও এএসআই আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, জাল জালিয়াতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম রবি পতিত স্বৈরাচারের আমলে জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরী করে ও অস্ত্রের মহড়া দিয়ে নিরীহ মানুষের জায়গা-জমি দখল করে নেন। তার বিরুদ্ধে জাল জালিয়াতি করে জমি দখল, ধর্ষণ, হত্যা চেষ্টা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২০২৪ সালের ০৫ অগাস্টে আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংস হামলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার বলেন, 'গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।'

ওএফ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝