ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশের কাঁধে দুটি ভূত—সন্ত্রাসতন্ত্র ও দুর্নীতিতন্ত্র: মামুনুল হক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম
X

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের কাঁধে বর্তমানে দুটি ভয়াবহ ভূত চেপে বসেছে—একটি হলো গুন্ডামি ও সন্ত্রাসতন্ত্র, অন্যটি দুর্নীতি ও লুটপাটতন্ত্র।

শনিবার বিকেলে হাটহাজারীর পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী রিকশা মার্কার মাওলানা নাছির উদ্দীন মুনীরের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ক্ষমতায় যাওয়ার আগে জনগণের ব্যালটের রায় গুন্ডামি ও সন্ত্রাসের মাধ্যমে ছিনতাই করা হয়। পরে ক্ষমতায় গিয়ে দেশের মেহনতি মানুষ, রেমিট্যান্স যোদ্ধা ও জনগণের ঘামঝরা রাজস্ব এবং রিজার্ভের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। সেই অর্থ দিয়েই বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে তোলা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশে সন্ত্রাস ও দুর্নীতিনির্ভর রাজনীতির অবসান ঘটবে বলে তিনি আশাবাদী। জুলাই আন্দোলনের যোদ্ধারা জীবন ও রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, দেড় হাজার মায়ের কোল শূন্য হয়েছে এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু তাদের স্বপ্নের বাংলাদেশ আজও বাস্তবায়িত হয়নি।

মামুনুল হক অভিযোগ করেন, জুলাই বিপ্লবের সুবিধাভোগীরাই নতুন করে ফ্যাসিবাদের পথে হাঁটছে এবং আবারও চাঁদাবাজি ও লুটপাটে জড়িয়ে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তির লক্ষ্যে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাজনীতি গড়ে তুলতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ১১ দল ঐক্যবদ্ধ হয়েছে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, দেশের অর্থ লুটপাট ও পাচারের মাধ্যমে অর্থনীতি ধ্বংস করা হয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের বিকল্প হিসেবে ১১ দলীয় জোটই জনগণের ভরসা।

১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনীর বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে গণরায় দেবে। হাটহাজারীর উন্নয়নের স্বার্থে মানুষ রিকশা মার্কাকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারী ও ফটিকছড়ি আসন থেকে ১১ জোটের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন,বাংলাদেশ নেজামী ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, চট্টগ্রাম ৬ রাউজান আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান মঞ্জু।

হাটহাজারী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের যুববিভাগের সভাপতি আসলাম মোরশেদ, এবিপার্টির মোঃ রিদওয়ান ও এনসিপির মোঃ এয়াকুব ওয়াসিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফতে মজলিস কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আলী ওসমান খেলাফতে মজলিসের উত্তর জেলা সভাপতি ও কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক মুফতী শিহাব উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর এ্যাসিসটেন্ট সেক্রেটারী মোরশেদুল ইসলাম চৌধুরী,বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারী মোহাম্মদ পারভেজ,বাংলাদেশ খেলাফতে মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহেল, এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা আহবায়ক ও কেন্দ্রীয় কমিটি সদস্য ন ম জিয়াউল হক চৌধুরী,খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক রিদোয়ান ওয়াহিদবাংলাদেশ নেজামী ইসলামির চট্টগ্রাম জেলা সহ-সভাপতি ক্বারী মাওলানা মোহাম্মদ ইসা,বাংলাদেশ খেলাফতে মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা জাফর উল্লাহ নিজামী,বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক ওজায়ের আহম্মদ হামেদী,বাংলাদেশ নেজামী ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আজগর সালেহি প্রমুখ।

ইউএন/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝