ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অস্ত্র উদ্ধার: সাবেক যুবদল নেতাসহ আটক ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৩ পিএম আপডেট: ০৫.০২.২০২৬ ১২:০৮ পিএম
X

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে সাবেক যুবদল নেতাসহ তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

সকালে আশুলিয়ার থানার ওসি মো. রুবেল হাওলাদার এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল ও তার দুই সহযােগী স্বপন এবং ফায়জুল।

যৌথ বাহিনী জানায়, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। আটক জাহাঙ্গীর আলম মন্ডলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসখ্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

আশুলিয়ার থানার ওসি মো. রুবেল হাওলাদার বলেন, 'ভোর রাতে জাহাঙ্গীর মন্ডলসহ তিন জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র হস্তান্তর করে যৌথবাহিনী। যার মধ্যে ককটেল সদৃশ বস্তু রয়েছে।'

এআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝