ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৬০ দিনের মধ্যে বাউফলকে মাদকমুক্ত করা হবে: মাসুদ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ৮:১৫ পিএম
X

পটুয়াখালী-২ বাউফল আসনের দাড়িপাল্লা মার্কার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ১২ তারিখের নির্বাচনে বিজয়ী হলে মাত্র ৬০ দিনের মধ্যে বাউফল উপজেলাকে মাদকমুক্ত করা হবে।

বুধবার উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় ইসলামী আন্দোলন ও বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

জামায়াতে আমীরের এক্স আইডি হ্যাক হওয়ার বিষয়টি উল্লেখ করে মাসুদ বলেন, যিনি জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছেন, তিনিই আজ বরিশালে জামায়াত ইসলামী নিয়ে নানান অপপ্রচার চালাচ্ছেন। সবকিছু জেনে-বুঝে এভাবে অপপ্রচার করা হলেও ১২ তারিখের নির্বাচনে বিজয় ঠেকানো সম্ভব নয়।

সমাবেশে মাসুদ আরও বলেন, নির্বাচনে বিজয়ী হলে বাউফল উপজেলাকে একটি উন্নত ও সমৃদ্ধ মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া, কাছিপাড়া ইউনিয়নকে নদী ভাঙন থেকে রক্ষার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন হারুন অর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক খালিদুর রহমান, অধ্যাপক আইয়ুব বিন মুসা প্রমুখ।

এএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝