ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ী সীমান্তে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম
X

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ২৯ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় টহল জোরদার, চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই প্রেক্ষিতে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালানের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়নের একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মোশরফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কোতোয়ালি থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ তল্লাশি করে দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযানে এছাড়াও ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এইচআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝