ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পেশি শক্তির মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চাইলে প্রতিহত করা হবে: মামুনুল হক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৩ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ২:১৪ পিএম
X

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, 'যারা পেশি শক্তির মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চায় তাদের কেন্দ্রে কেন্দ্রে প্রতিহত করা হবে।'

সোমবার দুপুরে গোপালগঞ্জ শহরতলীর সমন্বিত সরকারী অফিস ভবন সংলগ্ন সড়কের উপর অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, 'কোন কোন প্রার্থী অতীতের আচরণ স্বভাবগত কারণে ছাড়তে এখনো প্রস্তুত হয়নি। সন্ত্রাসের মাধ্যমে অথবা পেশি শক্তির মাধ্যমে যদি কেউ জনতার ব্যালটের রায় ছিনতাই করার চেষ্টা করে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রতিহত করতে বাধ্য হবো।'

তিনি বলেন, যারা পেশি শক্তি প্রয়োগের চিন্তা করছেন, যারা সন্ত্রাসের মাধ্যমে অতীতের মত আবার নতুন করে ক্ষমতা দখল করার স্বপ্নে বিভোর আছেন তাদের সতর্ক করতে চাই এই বিপদজনক পথে পা দেবেন না।'

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, '১১ দল কারো ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য গঠিত হয়নি। ১১ দলীয় নির্বাচনী এক্য কোনো একটি দল বা কোনো একটি গোষ্ঠীকে ক্ষমতায়ন করার জন্য জোট করেনি।'

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমরা আশা করি ইসি নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে।'

পথসভা শেষে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

এমএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝