গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের চাপায় প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মহিউদ্দিন মন্ডলের বাড়ি ঢাকার সাভার এলাকায়।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান বলেন, 'ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক মহিউদ্দিন মন্ডল ঘটনাস্থলেই নিহত হন।
তিনি বলেন, 'খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ভিকটিমকে উদ্ধার করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এমএইচ/এম