ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪ এএম
X
Advertisement

জামালপুরের সরিষাবাড়ীতে একটি শটগান ও দুই রাউন্ড গুলিসহ আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে এ অভিযান চালানো হয়। আটক আমিনুল ইসলাম সাতপোয়া (দক্ষিণপাড়া) গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে ক্যাপ্টেন শাহরিয়ার-এর নেতৃত্বে সেনাসদস্যরা অভিযান চালান। এ সময় আমিনুল ইসলামের শ্বশুরবাড়ি সংলগ্ন একটি ধানক্ষেত থেকে একটি শটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

সরিষাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই চাঁন মিয়া জানান, “আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।”

জেজে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement