ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণ-রুপার দাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:৫৩ পিএম
X

ভূরাজনৈতিক অস্থিরতা এবং ডলারের ধারাবাহিক পতনের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উর্ধ্বমুখী। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫০০ ডলারের ঘরে পৌঁছেছে, যা ধাতুটির ইতিহাসে সর্বোচ্চ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল ৫টা ২২ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ২.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,৫১৩.০৯ ডলারে পৌঁছায়। দিনের মধ্যে লেনদেনের একপর্যায়ে দাম ৫,৫৯৪.৮২ ডলার স্পর্শ করে, যা নতুন রেকর্ড। রুপার দামও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, টানা নয়টি সেশনে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় চলতি মাসে এর মূল্য প্রায় ২৮ শতাংশ বেড়েছে, যা বাজারে নজিরবিহীন উত্থান হিসেবে বিবেচিত হচ্ছে।

স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি অন্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। নিরাপদ বিনিয়োগের প্রবণতা বাড়ায় রুপার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃহস্পতিবার রুপার দাম প্রতি আউন্স ১২০ ডলারের সীমা অতিক্রম করে, যা দীর্ঘ সময়ের মধ্যে সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অনিশ্চয়তা, সুদের হার সংক্রান্ত উদ্বেগ এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে স্বর্ণ ও রূপার মতো নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝