ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জামিন ছাড়াই মুক্তি পেল হত্যা মামলার ৩ আসামি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৩৩ পিএম
X

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে কোনো প্রকার জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘ভুল মুক্তি’ বলে দাবি করলেও কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দায়িত্বপ্রাপ্ত এক ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি গোপন রাখে কারা কর্তৃপক্ষ।

কারাগার থেকে মুক্তি পাওয়া আসামিরা হলেন— মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তাদের সবার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়। তারা একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।

এ বিষয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এটি একটি ভুল মুক্তির ঘটনা। কারাগারের এক কর্মকর্তা ভুলবশত তাদের ছেড়ে দিয়েছেন।

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা মনে করায় এই তিন আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজের অসতর্কতার কারণে এ ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, গাফিলতির দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা তদন্তে বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অন্য কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা বা ভিন্ন কোনো উদ্দেশ্য প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিআইজি প্রিজন্স।

এসএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝