ত্রয়োদশ জাতীয সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোলা- ৪ আসনে (চরফ্যাশন-মনপুরা) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ জানুযারি) রাত ১০.৩০ মিনিটে আচরণবিধি লংঘনের দায়ে মোবাইল কোর্টের পরিদর্শনকালে এই জরিমানা আদায় কর হয়।
চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমদাদুল হোসেন জানান, চরফ্যাশন বাজারে শরীফপাড়ায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে যানবাহনে (পিকাপ) ফ্রেমযুক্ত রঙিন ব্যানার ও ফেস্টুন সজ্জিত করে ও প্রচারযন্ত্র সহযোগে প্রচারকালে নুরুল ইসলাম নয়নকে আচরণবিধির ব্যতয়রত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরো জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৭(খ) ও ৭(গ) লংঘন করায় ২৭ (ক) বিধি অনুসারে নুরুল ইসলাম নয়নকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা এবং যানবাহন হতে প্রচারসামগ্রী অপসারণ করা হয়।
এসময় উপস্থিত কর্মী/সমর্থকদের আচরণ বিধিমালা বিষয়ে সচেতন করা হয়েছে। চরফ্যাশন বারের এ্যাডভোকেট হযরত আলী হিরন (প্রার্থীর সমর্থক ও কর্মী) জরিমানা পরিশোধ করেন। এটি প্রার্থীর অগোচরে হয়েছে বলে জানান এবং এজন্য দুঃখ প্রকাশ করেন। তিনি সকল প্রার্থীকে নির্বাচনীয় বিধি মেনে প্রচারণা প্রচারণা চালানের অনুরোধ করেন।
এসএফ/এসআর