ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ডাকসু নিয়ে বেফাঁস মন্তব্য করায় জামায়াত নেতার পদ স্থগিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের রুকন পদসহ সব পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাঁকে সব ধরনের দলীয় দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুবুল্লাহ হারুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৫ জানুয়ারি বরগুনার পাথরঘাটা উপজেলায় এক জনসভায় শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বেফাঁস মন্তব্য করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। এ ধরনের বেফাঁস মন্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এসব বক্তব্য দলের নীতি ও আদর্শের পরিপন্থী। এ কারণে জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শামীম আহসানের জামায়াতে ইসলামীর রুকন পদ স্থগিত করা হয়েছে এবং সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে মাওলানা মহিবুবুল্লাহ হারুন বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবং জেলা কর্মপরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক শামীম আহসানের সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারির পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এসকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝