ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় বিএনপি নেতার নির্দেশে ঝুট ব্যবসায়ীকে গুলি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ এএম
X

সাভারের আশুলিয়ায় থানা বিএনপির নেতা ও জাতীয়তাবাদী তাঁতীদলের আশুলিয়া থানা শাখার ১ নং সহ-সভাপতি মোহাম্মদ বকুল ভূঁইয়ার নির্দেশে আজাদ হোসেন (৩১) নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

সোমবার সন্ধ্যায় আশুলিয়ার বেরন ছয়তলা এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী ঝুট ব্যবসায়ীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুলিবিদ্ধ আজাদ হোসেন আশুলিয়ার জামগড়া এলাকার মো. ইউনুসের ছেলে। 

গুলির নির্দেশদাতা বকুল ভূঁইয়ার নামে আশুলিয়া থানা, রামপুরা থানায় একাধিক মামলার রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহতের স্বজনরা জানান, বিকেলে সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় নিজের ঝুটের গোডাউনে যান আজাদ। পরে তাকে কেউ গুলি করে পালিয়ে গেলে স্থানীয়রা আজাদকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গুলিবিদ্ধ আজাদ হোসেন বলেন, 'আমি একজন ঝুট ব্যবসায়ী। আমি বিকেল মোটরসাইকেলে করে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলাম। হঠাৎ দুইটা ছেলে আমার গতিরোধ করে। সে সময় আমি মোটরসাইকেল থেকে নামার সাথে সাথে একজন চারটা গুলি করে এবং আরেকজন একটা গুলি করে। এর মধ্যে একজনকে আমি চিনি, তার নাম তৈয়ব এবং বাড়ি খুলনা জেলার কান্দাপাড়া এলাকায় বাড়ি। তৈয়বকে পাঠাইছে বিএনপি নেতা বকুল ভূঁইয়া। আমাকে গুলি করার পর ওরা বকুল ভূঁইয়ার সাথে মোবাইলে কথা বলেছে। তবে কি কারণে আমাকে গুলি করলো সে বিষয়ে আমি কিছুই জানিনা।

তবে গুলির নির্দেশের বিষয়ে জানতে বিএনপি নেতা বকুল ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক মিয়া বলেন, 'গুলিবিদ্ধ অবস্থায় আজাদ হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পেটে গুলিবিদ্ধ হয়েছে।'

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, 'গুলি করার বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত জানিনা। এ বিষয়ে কেউ এখনও থানায় অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।'

ওএফ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝