ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কারামুক্ত অসহায় রাহেলার দায়িত্ব নিলেন ইউএনও
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম
X

নওগাঁর আত্রাইয়ে সদ্য কারামুক্ত অসহায় রাহেলার (৬৮) দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। কারাগারের চার দেয়ালের দীর্ঘ ৩০ বছর বন্দী জীবনের অবসান ঘটিয়ে মুক্ত হবার পর শুরু হয় তার বাকি জীবন কাটানোর যন্ত্রণা। 

মিডিয়ার মাধ্যমে জানতে পেরে বৃদ্ধা রাহেলার জন্য হুইল চেয়ার, এক মণ চাল, নগদ ১২ হাজার টাকা, শীতবস্ত্র, প্যাকেটজাত বিভিন্ন মসলা, সাবান ও তেল নিয়ে মানবিকতার হাত বাড়িয়ে দেন ইউএনও আলাউল ইসলাম। সেই সাথে রাহেলাকে সরকারি ভাবে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে শিশু হত্যার দায়ে কারাগারে যান মধ্য বয়সী রাহেলা। সেই থেকে তার বন্দী জীবন শুরু হয়। পরবর্তীতে রাহেলার সাজা হলে স্বামী অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন। বাবা-মা মারা গেলে এ পৃথিবীতে আপন বলতে বড় বোন ছাড়া আর কিছুই থাকেনা। রাহেলার সাজার মেয়াদ অনেক আগে শেষ হলেও জরিমানার টাকা দিতে না পেরে কারাগারের মধ্যেই আটকে থাকতে হয় তাকে। তার করুণ অবস্থার কথা জানতে পেরে কারা কর্তৃপক্ষ জরিমানার টাকা পরিশোধ করে দিলে ১২ জানুয়ারি কারামুক্ত হন রাহেলা। 

ইউএনও বলেন, 'অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক কাজ। মিডিয়ার মাধ্যমে রাহেলা চরম অসহায় মানবেতর জীবনযাপনের কথা জানতে পারি। একজন সাধারণ নাগরিকের বেঁচে থাকার যে অধিকার তা নিশ্চিত করতে মানবিকতা ও দায়বদ্ধতা থেকে তার পাশে দাঁড়িয়েছি। 

রাহেলার মত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজে বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি এম কামরুজ্জামান, ইউএনও কার্যালয়ের সাটিফিকেট সহকারী এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

টিকে/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝