ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে অবৈধ সীসা ও পাইরোলাইসিস কারখানায় অভিযান, ৫ কারখানা ভাংচুর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম
X

 সাভারে বায়ু দূষণকারী অবৈধ সীসা এবং পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। 

বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে উপজেলার ভাকুর্তা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
 
অভিযানের সময় ৫ টি পাইরোলাইসিস কারখানা ভাংচুরসহ একটি অবৈধ ব্যাটারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
 
ভাংচুর করা অবৈধ পাইরোলাইসিস কারখানাগুলোর মধ্যে রয়েছে মোহাম্মদ সেলিম এর টায়ার পাইরোলাইসিস, একতা টায়ার পাইরোলাইসিস, সারা টায়ার পাইরোলাইসিস, রায়হান টায়ার পাইরোলাইসিস ও ইলিয়াস মহাজনের টায়ার পাইরোলাইসিস কারখানা। এছাড়া একই ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার সিলিকন ব্যাটারি লিমিটেড নামক কারখানাটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ হাবিবুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বায়ু দূষণকারী অবৈধ সীসা এবং পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এরকম বায়ুদূষণকারী অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে একইভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

দিনব্যাপী পরিচালিত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশ এবং র‌্যাব-০৪ এর একটি চৌকস দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন।

ওএফ/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝