ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নির্বাচন কমিশন প্রভাবিত হলে ১০ দলীয় জোট মাঠে নামবে: নাহিদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:০৫ পিএম
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়, তা মেনে নেওয়া হবে না।

নাহিদ বলেন, “নির্বাচন কমিশন সবার আস্থা অর্জন করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণ সব দেখছে। কমিশন প্রভাবিত হলে আমরা ১০ দলীয় জোট মাঠে নামতে বাধ্য হব। আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই, কিন্তু কমিশন যেন আন্দোলনের মাঠে নামতে বাধ্য না করে।”

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন। এ সময় দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার সঙ্গে উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, অনিয়ম চলতে থাকলে দল ও জোটের পক্ষ থেকে ভিন্ন পথে যাব। আগের মতো পরিকল্পিত নির্বাচন করতে দেওয়া হবে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না। প্রতিহত করা হবে। ২০০৮ এর মতো না, নির্বাচন হবে ১৯৯১ সালের মতো।

তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারকে নিতে হবে।

এনসিপি নেতা বলেন, তারেক রহমান ও অন্য দল ছবি দিয়ে প্রচারণা করছে সেখানে। আমরা গণভোটের প্রচার করছিলাম। সরকারও সংস্কারের পক্ষে প্রচার করছে। শোকজ দিয়ে ইসি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরকম পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা চাইনা কারোর ওপর চাপ দিয়ে প্রভাবিত করতে। দলের পক্ষ থেকে অতীতে নির্বাচন কমিশনের কি হয়েছিল তা ইসি দেখেছে।

তিনি আরো বলেন, বিএনপি তারেক রহমানের প্রশাসনকে চাপ করা, সংস্কার বিপক্ষে থাকা তার পরিকল্পনার অংশ কি না। ঋণখেলাপি দ্বৈত নাগরিকদের সংসদে নেওয়া তার পরিকল্পনার অংশ কিনা স্পষ্ট করা দরকার। 

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝